দুর্গাপুরের দামোদরে জলে তলিয়ে ৪ কিশোরের মৃত্যু, ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন
দি নিউজ লায়নঃ দুর্গাপুরের দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ জন কিশোর। আরও ৪ জনকে অসুস্থ অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাঠালে ভর্তি করা হয়েছে। মৃত কিশোরের নাম অভিরাজ, ১৩ বছরের এই কিশোর দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া এলাকার বাসিন্দা। বেসরকারী ইংরাজীমাধ্যামে অষ্ঠম শ্রেনীর ছাত্র অভিরাজ।বাকি তিন জনের মৃতের পরিচয় পাওয়া যায়নি এখনও।
হোলির দিন সোমবার সকালে করঙ্গপাড়া থেকে সাত কিশোর দুর্গাপুর ব্যারেজে দামোদর নদে স্নান করতে নেমেছিল। হঠাত বাঁকুড়ার বড়জোড়ার দিক থেকে আসা ৩ জনের আরো একটি দল আসে ঐ ঘাটে স্নান করতে। ঐ ৩ জনকে ডুবে যেতে দেখে অভিরাজ বাঁচাতে গেলে সেও ডুবে যায়।
করঙ্গপাড়া এলাকার সাত সদস্যের মধ্যো একজন চিন্টু সাউ জানায়, বড়জোড়ার দিক থেকে আসা তিনজনকে ডুবতে দেখে অভিরাজ বাঁচাতে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাকি ৪ জন মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন,।১ জন বাড়িতে চলে আসে। অন্য ১ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Post a Comment